ক্যারিয়ার

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৫:২৯ এএম

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষা-২০২৪-এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা সময়মতো কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে।

এতে আরও জানানো হয়, যদি পরবর্তীতে কোন সংশোধনের প্রয়োজন হয়, তবে তা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সংশোধন করা হবে।