ক্যারিয়ার

১১ পদে চাকরি দিচ্ছে যুব উন্নয়ন ইনস্টিটিউট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম

১১ পদে চাকরি দিচ্ছে যুব উন্নয়ন ইনস্টিটিউট
ছবি: সংগৃহীত

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১১ ধরনের শূন্য পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ২০ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ২৩ জুলাই থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক, ২টি।

শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ইনস্ট্রাক্টর (ফিশারিজ), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ইনস্ট্রাক্টর (কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ২য় শ্রেণি/সমমানের সিজিপিএতে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ইনস্ট্রাক্টর (আইসিটি), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ২য় শ্রেণি/সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদের নাম ও সংখ্যা: ইনস্ট্রাক্টর (অটোমোবাইল), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদের নাম ও সংখ্যা: সহকারী হোস্টেল সুপারিনটেনডেন্ট, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণি/সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদের নাম ও সংখ্যা: সহকারী লাইব্রেরিয়ান, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগারবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি।
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা।

পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক, ১টি।

শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ২টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: আগামী ২০ আগস্ট, ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।