ক্যারিয়ার

এইচএসসি পাসে বিজিবিতে চাকরির সুযোগ, জিপিএ ২.৫ হলেই করা যাবে আবেদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম

এইচএসসি পাসে বিজিবিতে চাকরির সুযোগ, জিপিএ ২.৫ হলেই করা যাবে আবেদন
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটিতে ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে (অতিরিক্ত) সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী চাকরি প্রার্থীরা আগামী ১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

ব্যাচের নাম ও পদের নাম: ১০৪তম ব্যাচ (অতিরিক্ত) সিপাহি (জিডি)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২ দশমিক ৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন হতে হবে ৪৯ দশমিক ৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট, ওজন ৪৩ দশমিক ৫৪৪ কেজি ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

বয়সসীমা: ১৮-২৩ বছর।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ডিজিটাল পদ্ধতিতে ৫৬ টাকা ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০-২১,৮০০ টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়ি ভাড়া/বাসস্থান ও চিকিৎসাসহ অন্যান্য সুবিধা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১ আগস্ট, ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।