ক্যারিয়ার
পানি উন্নয়ন বোর্ডে ২৮৪ জনের নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (BWDB) ‘অফিস সহায়ক’ পদে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২৮৪ জনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৮৪টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ১ আগস্ট ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
পদের বিবরণ:

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা jobs.bwdb.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যও একই ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।