ক্যারিয়ার
ধান গবেষণা ইনস্টিটিউটে ৫ পদে চাকরির সুযোগ
চাকরি প্রার্থীদের জন্য সুখবর! বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এ ৫টি পদে মোট ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি), গাজীপুর
পদের বিবরণ:

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: গাজীপুর
বয়স: ৩০ অক্টোবর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ নং পদের জন্য ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি), গাজীপুর করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।