ক্যারিয়ার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় নিয়োগ, আবেদন অনলাইনে
কর্মসংস্থানের বড় সুযোগ দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংস্থাটি চারটি ভিন্ন পদে মোট ৮৫ জন নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩ নভেম্বর থেকে, যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পদের সংখ্যা: ০৪টি
লোকবল নিয়োগ: ৮৫ জন
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৫টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২০টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৯টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।