ক্যারিয়ার

৫ পদে নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

৫ পদে নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদন
ছবি: সংগৃহীত

৫ পদে ২৬ জনকে নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগ্রহী চাকরি প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রতিষ্ঠানের নাম: শিক্ষা মন্ত্রণালয়
বিভাগের নাম: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

পদের বিবরণ-

job_detail_Dhakaprokash.jpg

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১ নভেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে ২ ও ৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৪ নং পদের জন্য ১১২ টাকা, ৫ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।