অপরাধ
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৬ কর্মী গ্রেফতার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কিছু সদস্য রাজধানীতে গোপনে মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলেন। সরকারবিরোধী কার্যক্রমে অংশ নিতে তারা ঢাকায় জড়ো হয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ডিসি তালেবুর রহমান বলেন, রাজধানীতে নাশকতার উদ্দেশ্যে তারা সংগঠিত হচ্ছিল। আমাদের গোয়েন্দা টিমের অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও তিনি জানান।