অপরাধ

গোপনে সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:২৫ পিএম

গোপনে সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় গোপনে সিসি ক্যামেরা ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে ছাত্রদল নেতাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৫টি সিসি ক্যামেরা, ২টি মোবাইল ফোন এবং ২৫ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাগর হোসেন বাবু, পেশাদার নারী মাদক ব্যবসায়ী সুমনা আক্তার, সাভার পৌর এলাকার বেদে পাড়ার তোয়া মিয়া এবং তার এক আত্মীয়।

ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপপরিদর্শক মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার দুইটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।