অর্থনীতি

আবারও বেড়েছে সোনার দাম, ভরি ২ লাখ টাকার দ্বারপ্রান্তে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম

আবারও বেড়েছে সোনার দাম, ভরি ২ লাখ টাকার দ্বারপ্রান্তে
ছবি: সংগৃহীত

দেশে আবারও সোনার দাম বেড়েছে। নতুন দাম অনুযায়ী ভরি প্রতি ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার (৪ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ায় নতুন সমন্বয় করা হয়েছে। এ দাম আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর সর্বশেষ ভরি প্রতি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। তখন পর্যন্ত সেটিই ছিল সর্বোচ্চ।

নতুন দাম (৫ অক্টোবর থেকে কার্যকর)

  • ২২ ক্যারেট (হলমার্ক) সোনা: ভরি ১,৯৭,৫৭৭ টাকা

  • ২১ ক্যারেট সোনা: ভরি ১,৮৮,৫৯৫ টাকা

  • ১৮ ক্যারেট সোনা: ভরি ১,৬১,৬৫১ টাকা

  • সনাতন পদ্ধতির সোনা: ভরি ১,৩৪,২৫৩ টাকা

পুরোনো দাম (৪ অক্টোবর পর্যন্ত)

  • ২২ ক্যারেট সোনা: ভরি ১,৯৫,৩৮৪ টাকা

  • ২১ ক্যারেট সোনা: ভরি ১,৮৬,৪৯৬ টাকা

  • ১৮ ক্যারেট সোনা: ভরি ১,৫৯,৮৫৫ টাকা

  • সনাতন পদ্ধতির সোনা: ভরি ১,৩২,৭২৫ টাকা

নতুন দামে সোনার ভরি এখন ২ লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেছে।