শিক্ষা

কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬১০ জন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এএম

কারিগরিতে পাসের হার ৬২.৬৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬১০ জন
ছবি: সংগৃহীত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পর্যায়ের কারিগরি শিক্ষা (ভোকেশনাল, বিএম ও ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। চলতি বছর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৬২ দশমিক ৬৭ শতাংশ পাস করেছেন।

বোর্ডের দেওয়া তথ্যমতে, এ বছর মোট ১ লাখ ৫ হাজার ৬১০ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬৬ হাজার ১৮৫ জন।

পাসের হারে ছাত্রীদের অগ্রগতি ছিল চোখে পড়ার মতো। ছাত্রীদের মধ্যে পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৪১ শতাংশ। পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৭৭ হাজার ২৯১ জন ছাত্র এবং ২৮ হাজার ৩১৯ জন ছাত্রী।

এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মোট ১,৬১০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৯৭ জন ছাত্র এবং ১,২১৩ জন ছাত্রী- যা ছাত্রীদের ফলাফলে এগিয়ে থাকার আরও একটি ইঙ্গিত দেয়।

পরীক্ষাটি দেশের ৭৩৩টি কেন্দ্রে এবং ১,৮৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুষ্ঠিত হয়।