শিক্ষা
শিশুদের নিয়ন্ত্রণের দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারের নয়, অভিভাবকদের: শিক্ষামন্ত্রী
শিশুদের আচরণ ও স্মার্টফোন ব্যবহারের নিয়ন্ত্রণ শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারের নয়, বরং অভিভাবকদের দায়িত্ব—এ মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অনেক শিশু স্মার্টফোন ব্যবহার করে অযথা গেম খেলে এবং অনুপযুক্ত কনটেন্ট দেখে, যা নিয়ন্ত্রণে অভিভাবকদেরই মূল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, “যদি তাদের অভিভাবক থেকে থাকেন, তাহলে এমন প্রশ্ন কেন করা হচ্ছে? শিশুদের নিয়ন্ত্রণের দায়িত্ব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা মন্ত্রণালয়ের নয়, এটি মূলত অভিভাবকদের দায়িত্ব।”