শিক্ষা

পদত্যাগ করলেন ঢাবির প্রক্টর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

পদত্যাগ করলেন ঢাবির প্রক্টর
সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন।

রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

সাইফুদ্দিন আহমদ জানান, এরই মধ্যে উপাচার্যের কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক।

তিনি আরও বলেন, আমি একটি বিশেষ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে আসি। তখন সবকিছু বেশ অগোছালো ছিল। প্রভোস্টরা ছিলেন না। এখন পরিস্থিতি বেশ ভারসাম্যপূর্ণ, তাই একটু বিশ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিজেকে একটু সময় দেওয়া দরকার। পুরোপুরি ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি।