শিক্ষা

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
ছবি: সংগৃহীত

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।

সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তবে আগামী বছরের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

এক নজরে পরীক্ষার সময়সূচি-

১৪ মার্চ ২০২৭ (রোববার): বাংলা (আবশ্যিক) প্রথম পত্র / সহজ বাংলা প্রথম পত্র

১৬ মার্চ ২০২৭ (মঙ্গলবার): বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র / সহজ বাংলা দ্বিতীয় পত্র

১৮ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র

২১ মার্চ ২০২৭ (রোববার): ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র

২২ মার্চ ২০২৭ (সোমবার): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২৫ মার্চ ২০২৭ (বৃহস্পতিবার): গণিত (আবশ্যিক)

২৮ মার্চ ২০২৭ (রোববার): বাংলাদেশ ও বিশ্বপরিচয়

৩০ মার্চ ২০২৭ (মঙ্গলবার): পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং

১ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ভূগোল ও পরিবেশ

৪ এপ্রিল ২০২৭ (রোববার): রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ

৬ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) / শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা (তত্ত্বীয়)

৮ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): হিসাববিজ্ঞান

১১ এপ্রিল ২০২৭ (রোববার): উচ্চতর গণিত (তত্ত্বীয়), বিজ্ঞান

১৩ এপ্রিল ২০২৭ (মঙ্গলবার): জীববিজ্ঞান (তত্ত্বীয়), অর্থনীতি

১৫ এপ্রিল ২০২৭ (বৃহস্পতিবার): ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।