বিনোদন

শাহরুখ খানসহ ২৫ বরযাত্রীকে ২ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন অনন্ত


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৯:৪৯ এএম

শাহরুখ খানসহ ২৫ বরযাত্রীকে ২ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন অনন্ত
শাহরুখ খানসহ ২৫ বরযাত্রীকে ২ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন অনন্ত। ছবি: সংগৃহীত

নানান আয়জনের পর অবশেষে শুরু হয়েছে ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানির রাজকীয় বিয়ের অনুষ্ঠান। আয়োজন ঘিরে শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা থেকেই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসে তারকাদের চাঁদের হাঁট। এদিন রাতেই চার হাত এক হয়েছে অনন্ত-রাধিকার।

এবার জানা গেল, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত তারকাদের বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত আম্বানি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, অনন্ত তার বিয়ের ২৫ জন বরযাত্রীকে বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন। প্রতিটি ঘড়ির মূল্য দুই কোটি রুপির বেশি। এই তালিকায় রয়েছেন শাহরুখ খান, রণবীর সিং, অর্জুন কাপুর, শিখর পাহাড়িয়া, বীর পাহাড়িয়া, মিজান জাফরিসহ আরো অনেকে।

জানা গেছে, অনন্তর উপহার দেওয়া ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড অডেমার্স পিগুয়েট। ঘড়িগুলোর প্রতিটিই লিমিটেড এডিশনের।

ঘড়িটির বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯২ লাখ টাকার বেশি)। ঘড়িটি তৈরিতে ১৮ ক্যারেটের রোজ গোল্ড ব্যবহার করা হয়েছে। ২০ মিটার পানির নিচেও ঘড়িটির ভেতরে পানি ঢুকতে পারবে না। এছাড়াও এ ঘড়িতে পাবেন পারমানেন্ট ক্যালেন্ডার। যা সপ্তাহ, দিন, তারিখ, রাত, মাস, লিপ ইয়ার, ঘণ্টা এবং মিনিট বলে।

এ উপহার পেয়ে একসঙ্গে ছবিও তোলেন তারা। সেই ছবিটি অন্তর্জালে ভাইরালও হয়েছে। শোনা যাচ্ছে, ছোট ছেলের বিয়েতে মুকেশ আম্বানি কম করে হলেও ৫০০০ কোটি টাকা খরচ করেছেন।