বিনোদন

ভেঙেই গেল জনপ্রিয় মার্কিন গায়িকা কেটি পেরির সংসার!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৯:৫৮ এএম

ভেঙেই গেল জনপ্রিয় মার্কিন গায়িকা কেটি পেরির সংসার!
মার্কিন জনপ্রিয় গায়িকা কেটি পেরি। ছবি: সংগৃহীত

মার্কিন জনপ্রিয় গায়িকা কেটি পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সম্পর্ক শেষ হয়ে গেছে। এই তথ্য দুই তারকার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, যা জানিয়েছে মার্কিন গণমাধ্যম ইউএস উইকলি।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের ঘোষণা হয়েছে। যদিও তারা এখন আলাদা, তবে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণভাবেই শেষ হয়েছে।

বিচ্ছেদ নিয়ে এখনো কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম কোনো মন্তব্য করেননি। সূত্রের খবর, কয়েক মাস ধরে তাদের মধ্যে টানাপোড়েন ছিল এবং এই বিচ্ছেদ আসলে সময়ের ব্যাপার ছিল। বর্তমানে কেটি তার ট্যুরে ব্যস্ত থাকার কারণে বিষয়টি ভুলে থাকার চেষ্টা করছেন। ট্যুরে থাকার কারণে তাদের দুজনেরই অনেক দিন ধরে আলাদা থাকার খবর পাওয়া গেছে।

 

ছবি: সংগৃহীত

কেটি ও ব্লুমের প্রথম পরিচয় ঘটে ২০১৬ সালে গোল্ডেন গ্লোবসের একটি পার্টিতে। ২০১৯ সালে তারা বাগদান করেন এবং ২০২০ সালে তাদের কন্যা ডেইজি পৃথিবীতে আসে। সে খবর তারা ইনস্টাগ্রামে জানিয়েছিলেন। এরপর পাঁচ বছর না যেতেই ভাঙনের খবর প্রকাশ্যে আসে।