বিনোদন
‘হাছনজানের রাজা’
‘সংস্কৃতি জাগরূপ প্রাণ থিয়েটার শিখা অনির্বাণ’ এই স্লোগানকে সামনে রেখে ১২ জানুয়ারি থেকে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত যশোরের থিয়েটার ক্যানভাস আয়োজন করেছে ‘যশোর আন্তর্জাতিক নাট্যোৎসব’।
এ নাট্যোৎসবে নাট্যদল প্রাঙ্গণেমোর মঞ্চে নিয়ে এসেছে হাছন রাজাকে নিয়ে নাটক ‘হাছনজানের রাজা’।

শাকুর মজিদের লেখা ও অনন্ত হিরার নির্দেশনায় এ নাটকটি মঞ্চায়িত হবে আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ‘হাছনজানের রাজা’ নাটকটি প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা।
এ নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সংগীত পরামর্শক হাছন রাজার গানের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, সংগীত পরিকল্পনায় রামিজ রাজু, আলোক পরামর্শক বাংলাদেশের প্রবীণ আলোক পরিকল্পক ঠান্ডু রায়হান, আলোক পরিকল্পনা তৌফিক আজীম রবিন এবং পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

‘হাজনজানের রাজা’ নাটকটিতে অভিনয়ে রয়েছেন রামিজ রাজু, আউয়াল রেজা, সাগর রায়, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, সুজয়, সুমন, বাঁধন।
এএম/এসজি