সারাবিশ্ব

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে সোহম, পিছিয়ে সায়ন্তিকা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৩:১৩ পিএম

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে সোহম, পিছিয়ে সায়ন্তিকা
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় রাউন্ডের ভোট গণনায় ভিন্ন চিত্র দেখা গেছে করিমপুর ও বরানগর আসনে। করিমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোহম চক্রবর্তী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকলেও বরানগরে একই দলের সায়ন্তিকা ব্যানার্জী পিছিয়ে পড়েছেন।

গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী, করিমপুর আসনে সোহম চক্রবর্তী প্রায় ৩ হাজার ২৪৭ ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট প্রার্থী প্রভাস মজুমদার দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

অন্যদিকে বরানগর আসনে তৃতীয় দফা শেষে প্রায় ৩ হাজার ৫০০ ভোটে পিছিয়ে রয়েছেন সায়ন্তিকা ব্যানার্জী। এই আসনে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ।

তবে পিছিয়ে থাকলেও আশাবাদী সায়ন্তিকা ব্যানার্জী। তিনি বলেন, গণনা এখনো চলমান এবং চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে।