আইন আদালত

সিলেটের ডিসি সারওয়ার আলমকে আদালতের শোকজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

সিলেটের ডিসি সারওয়ার আলমকে আদালতের শোকজ
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি: সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে আদালত শোকজ (কারণ দর্শানোর নোটিশ) প্রদান করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এই শোকজ জারি করেন। 

তবে রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, শোকজটি দেওয়ার পেছনে প্রেক্ষাপট হলো সিলেটের স্বনামধন্য ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি) এর দুই শিক্ষক এবং ভাইস প্রিন্সিপালের বহিষ্কারের ঘটনা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসককে শোকজ পাঠানো হয়েছে।

নোটিশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। শোকজ পাঠানোর বিষয়টি রবিবার রাতে নিশ্চিত করেছেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।