জাতীয়

পুরান ঢাকার জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৪:৩৪ এএম

পুরান ঢাকার জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


পুরান ঢাকার জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আধঘন্টারও বেশী সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার (১২ ডিসেম্বর) ৪টা ৩ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিয়ন্ত্রণে আসে ৪ টা ৫০ মিনিটে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) দিনমনি শর্মা জানান, পুরান ঢাকার সুরিটোলার চারতলা ভবনের দুই তলায় জুতার গোডাউনে ৪টা ৩ মিনিটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ৪টা ১২ মিনিটে সেখানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ভাবে আগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।  
এনএইচ/

 

এনএইচ/এমএমএ/