জাতীয়
সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনোই প্রেফনটেইন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সেনাবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠীত হয়। এসময় হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার কাউন্সিলর (কমার্শিয়াল এ্যাফেয়ার্স) মিসেস এ্যাঞ্জেলা ডার্ক এবং ট্রেড কমিশনার কামাল উদ্দিন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য কানাডার হাই কমিশনারকে ধন্যবাদ জানান।
এনএইচ/এএস
জাতীয় নিয়ে আরও পড়ুন