রাজনীতি

সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৬:৫২ এএম

সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরাই জুলাই সনদ প্রকাশ করব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।  

রোববার (২৯ জুন) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়জিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১ জুলাই থেকে আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন করবো। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে, তেমনি অপ্রাপ্তিও রয়েছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রার সূচনা হবে। কর্মসূচির নাম রাখা হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এটি দেশব্যাপী ঘুরে আবার ঢাকায় ফিরে আসবে।

এছাড়া আগামী ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন করবে এনসিপি।