রাজনীতি

ভোটের দিনে খালেদা জিয়াকে স্মরণ করলেন রাকিবুল ইসলাম রাকিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ এএম

ভোটের দিনে খালেদা জিয়াকে স্মরণ করলেন রাকিবুল ইসলাম রাকিব
ছবিঃ সংগৃহিত

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনের দিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।

বৃহ্পিতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়াকে স্মরণ করেন।

পোস্টে তিনি লিখেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর দিন। আজ জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে বীর শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার দিন। আজ বিগত সাড়ে পনের বছর জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য গুম-খুন-পঙ্গুত্বের শিকার নেতা-কর্মীদের রক্তের ঋণ পরিশোধ করার দিন। আজ মব কালচারের কবর রচনার দিন।

ছাত্রদল সভাপতি লিখেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের রেখে যাওয়া আমানত রক্ষা করব, আজকের ঐতিহাসিক নির্বাচনকে ভোট উৎসবে রুপান্তরিত করব। বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষা করব, নতুন ধারার বাংলাদেশ এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মানে আমরা অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।