রাজনীতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে বগুড়ার ৬ এমপি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতে বগুড়ার ৬ এমপি
ছবিঃ সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বগুড়া জেলা থেকে নবনির্বাচিত ৬ সংসদ সদস্য।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে বগুড়া জেলা থেকে নির্বাচিত ছয়জন এমপি একসাথে কবর জিয়ারত করেন।

এ সময় তারা শহিদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সামগ্রিক কল্যাণ কামনা করেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের (সোনাতলা-সারিয়াকান্দী) কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনের (শিবগঞ্জ) মীর শাহে আলম, বগুড়া-৩ আসনের (আদমদিঘি-দুপচাঁচিয়া) আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনের (কাহালু-নন্দীগ্রাম) মোশাররফ হোসেন, বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৭ আসনের (গাবতলী-শাজাহানপুর) মোরশেদ মিল্টন। 

এসময় নবনির্বাচিত এমপিদের সঙ্গে এলাকার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।