রাজনীতি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
ছবিঃ সংগৃহিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। 

শুক্রবার (২৭ মার্চ) মির্জা আব্বাসের পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। 

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন- চিকিৎসকের পরামর্শে কয়েকদিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।