রাজনীতি

পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সারজিস আলম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সারজিস আলম
ছবিঃ সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টায় হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে সারজিস আলমকে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এসব তথ্য জানান। 

মিডিয়া সেল থেকে বলা হয়, হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন সারজিস আলম। দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

এক বিবৃতিতে সারজিসের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব তার ভাইয়ের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।