প্রবাস

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত


প্রবাস ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭ পিএম

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত
নিহত দম্পতি হাফিজ ও সাকি আহমেদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিন হ্যাম্পটন থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাফিজ ও সাকি আহমেদ। তাদের দুই ছেলে-মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, শুক্রবার রাতে বিন হ্যাম্পটন থেকে ফেরার পথে তারা সপরিবারে এ দুর্ঘটনার শিকার হন। নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে একটি দুষ্কৃতকারীদের গাড়ি ধাওয়া করছিল পুলিশ। এ সময় তাদের গাড়ির সঙ্গে হাফিজ দম্পতির গাড়ির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন তারা।

পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।