সারাদেশ
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, করতে পারবেন না নির্বাচন
কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি আবারও ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার বিভূতি তরফদার।
এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত করার আদেশ দিয়েছিলেন। তবে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক চেম্বার আদালতে আবেদন করলে তা স্থগিত করা হয়।
চেম্বার আদালতের আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবেই চিহ্নিত থাকছেন, যা সংবিধান ও নির্বাচনী আইনের বিধান অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।