সারাদেশ
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কুষ্টিয়ায় বাজার মনিটরিং করেছেন আমির হামজা
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালের মধ্যে রাখতে কুষ্টিয়া পৌর বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিনি কুষ্টিয়া পৌর বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পণ্যের মূল্যতালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এ সময় সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন।