বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
আসছে আইফোন ১৭, থাকছে যেসব নতুন ফিচার
অ্যাপলপ্রেমীদের জন্য আবারও সুখবর। চলতি বছরের সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১৭ সিরিজ। এবারও থাকছে চারটি মডেল: আইফোন ১৭, ১৭ এয়ার, ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স। এর মধ্যে প্রো এবং প্রো ম্যাক্স নিয়ে প্রযুক্তি দুনিয়ায় বেশ উত্তেজনা।
ডিজাইনে আসছে বড় পরিবর্তন-
নতুন আইফোন সিরিজে দেখা যেতে পারে একেবারে নতুন ডিজাইন। এবার প্রো মডেলগুলোর ফ্রেমে টাইটানিয়ামের বদলে ব্যবহার হতে পারে অ্যালুমিনিয়াম, আর ক্যামেরা বাম্প হবে আরও বড়। সাথে থাকছে নতুন এক রঙ—“স্কাই ব্লু”।

আইফোন ১৭ প্রো সিরিজে সম্ভাব্য ১২টি বড় ফিচার:
অ্যালুমিনিয়াম ও গ্লাস বডি
নতুন ক্যামেরা বাম্প
“স্কাই ব্লু” রঙ
প্রো ম্যাক্সে বড় ব্যাটারি
এ১৯ প্রো চিপ
অ্যাপল-মেড ওয়াই-ফাই ৭
২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স
সামনে ও পেছনের ভিডিও একসঙ্গে রেকর্ড করার সুবিধা
৮কে ভিডিও রেকর্ডিং
১২ জিবি র্যাম
নতুন ভেপার-চেম্বার কুলিং সিস্টেম

বাজারে আসবে কবে?
জানা গেছে, সেপ্টেম্বরের ৯ থেকে ১১ তারিখের মধ্যে আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সম্ভাবনা রয়েছে। প্রি-অর্ডার শুরু হতে পারে সেই সপ্তাহের শুক্রবার, আর ফোন হাতে পেতে পারেন তার পরের সপ্তাহেই।
দাম কত হতে পারে?
যুক্তরাষ্ট্রে আইফোন ১৭ প্রো ম্যাক্সের প্রারম্ভিক মূল্য হতে পারে ১,১৯৯ ডলার, তবে নির্দিষ্ট কনফিগারেশন অনুযায়ী দাম ১,৭০০ থেকে ২,৩০০ ডলার পর্যন্ত উঠতে পারে।