বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

অ্যাপলের চমক: আইফোন ১৭ সিরিজ, অ্যাপল ওয়াচ ১১ ও এয়ারপডস প্রো ৩ উন্মোচন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

অ্যাপলের চমক: আইফোন ১৭ সিরিজ, অ্যাপল ওয়াচ ১১ ও এয়ারপডস প্রো ৩ উন্মোচন
ছবি: সংগৃহীত

অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত বার্ষিক প্রযুক্তি প্রদর্শনীতে একসাথে নতুন চারটি মডেলের আইফোন, তিনটি অ্যাপল ওয়াচ এবং উন্নত এয়ারপডস প্রো ৩ বাজারে আনার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (বাংলাদেশ সময় রাত ১১টা) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘অ ড্রপিং’ শিরোনামের অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকসহ শীর্ষ কর্মকর্তারা এসব নতুন ডিভাইসের বিস্তারিত তথ্য প্রকাশ করেন। টিম কুক একে “আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি” হিসেবে আখ্যায়িত করেছেন।

নতুন আইফোন সিরিজে এসেছে চারটি মডেল— আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার।

  • সব মডেলেই কাচের পরিবর্তে ব্যবহার করা হয়েছে আরও টেকসই সিরামিক শিল্ড ডিসপ্লে।

  • আইফোন ১৭ প্রোতে যুক্ত হয়েছে বড় ব্যাটারি, উন্নত মেমোরি ও নতুন তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

  • সিরিজের সবচেয়ে আলোচিত মডেল আইফোন এয়ার, যা স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে তৈরি। মাত্র ৫.৬ মিলিমিটার পাতলা এই ফোনটি হাতে নিলে মনে হবে প্রায় ওজনহীন। সামনের পাশাপাশি পেছনেও থাকছে ক্যামেরা, যা নতুন অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের।

ডিসপ্লে ও রঙে ভিন্নতা

  • আইফোন ১৭ ও ১৭ প্রো: ৬.৩ ইঞ্চি ডিসপ্লে

  • আইফোন এয়ার: ৬.৫ ইঞ্চি ডিসপ্লে

  • আইফোন ১৭ প্রো ম্যাক্স: ৬.৯ ইঞ্চি ডিসপ্লে

রঙের ক্ষেত্রেও এসেছে নতুনত্ব— ল্যাভেন্ডার (আইফোন ১৭), স্কাই ব্লু (আইফোন এয়ার) ও কসমিক অরেঞ্জ (আইফোন ১৭ প্রো)।

দাম: অ্যাপল গত বছরের তুলনায় দাম প্রায় অপরিবর্তিত রেখেছে।

  • আইফোন ১৭ (২৫৬ জিবি): শুরু ৭৯৯ ডলার

  • আইফোন ১৭ প্রো: শুরু ১,০৯৯ ডলার

  • আইফোন ১৭ প্রো ম্যাক্স: সর্বনিম্ন ১,১৯৯ ডলার

  • আইফোন এয়ার (২৫৬ জিবি): শুরু ৯৯৯ ডলার

এয়ারপডস প্রো ৩: 

তিন বছর পর বড় পরিবর্তন এসেছে এয়ারপডসে। নতুন এয়ারপডস প্রো ৩–এ যুক্ত হয়েছে:

  • উন্নত অডিও ও কার্যকর নয়েজ ক্যানসেলেশন

  • হৃৎস্পন্দন মাপার সুবিধা

  • সবচেয়ে আলোচিত লাইভ অনুবাদ প্রযুক্তি

ব্যবহারকারী ইংরেজিতে কথা বললে অন্যজন স্প্যানিশে উত্তর দিলে এয়ারপডস প্রো ৩ তাৎক্ষণিকভাবে ইংরেজিতে অনুবাদ করে শুনিয়ে দেবে। ফলে ভিন্ন ভাষাভাষী মানুষের সাথে আলাপচারিতা হবে আরও সহজ। দাম নির্ধারণ করা হয়েছে ২৪৯ ডলার।

 

iphone-2-Dhaka Prokah News-10-09-2025.jpg
আইফোন এয়ার। ছবি: সংগৃহীত

অ্যাপল ওয়াচ ১১ সিরিজ

অ্যাপল নতুন তিনটি মডেলের ওয়াচ উন্মোচন করেছে— অ্যাপল ওয়াচ সিরিজ ১১, সাশ্রয়ী অ্যাপল ওয়াচ এসই ৩ এবং শক্তিশালী অ্যাপল ওয়াচ আলট্রা ৩।

  • সিরিজ ১১: এখন পর্যন্ত তৈরি সবচেয়ে পাতলা ও আরামদায়ক ওয়াচ, এতে আছে ৫জি সংযোগ ও ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ।

  • এসই ৩: শক্তিশালী চিপের কারণে সব সময় চালু স্ক্রিন থাকবে।

  • আলট্রা ৩: বড় পর্দা, ৪২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ এবং জরুরি সময়ে স্যাটেলাইট সংযোগ সুবিধা। 

    iphone-4-Dhaka Prokah News-10-09-2025.jpg
    অ্যাপল ওয়াচ। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবা সুবিধা

অ্যাপল এবার স্বাস্থ্য ফিচারে বিশেষ গুরুত্ব দিয়েছে।

  • ওয়াচ সিরিজ ১১–এ যুক্ত হয়েছে রক্তচাপ মাপার সেন্সর, যা উচ্চ রক্তচাপ শনাক্ত হলে ব্যবহারকারীকে সতর্ক করবে।

  • যুক্ত হয়েছে স্লিপ স্কোর, যা ঘুমের মান বিশ্লেষণ করবে।

  • এয়ারপডস প্রো ৩–এ থাকবে হৃৎস্পন্দন ও ক্যালরি খরচ মাপার ব্যবস্থা। এছাড়া ৫০ ধরনের ব্যায়ামের তথ্য শনাক্ত করতে পারবে।

    iphone-3-Dhaka Prokah News-10-09-2025.jpg
    এয়ারপডস প্রো ৩। ছবি: সংগৃহীত

অ্যাপলের ঘোষণা অনুযায়ী, নতুন সব ডিভাইস বাজারে পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বর থেকে।

সূত্র: সিএনএন