বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

ফেসবুকে নতুন সেটিংস অন না করলে কমে যাবে রিচ ও মনিটাইজেশন সুযোগ!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

ফেসবুকে নতুন সেটিংস অন না করলে কমে যাবে রিচ ও মনিটাইজেশন সুযোগ!
ছবি: সংগৃহীত

ফেসবুক এখন শুধুমাত্র একটি সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, এটি লাখো কনটেন্ট ক্রিয়েটরের জন্য একটি শক্তিশালী আয়ের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অনেক কনটেন্ট ক্রিয়েটর নিজেদের প্রোফাইল বা পেজে Professional Mode চালু করে ভিডিও, রিল ও ছবি পোস্টের মাধ্যমে আয়ের চেষ্টা করছেন।

তবে বেশ কিছু কনটেন্ট ক্রিয়েটর অভিযোগ করছেন, তাদের কনটেন্টের রিচ (পৌঁছানো) ও এনগেজমেন্ট (সহযোগিতা) কমে যাচ্ছে, এবং ফলোয়ারও বাড়ছে না।

আইটি বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ হতে পারে একটি গুরুত্বপূর্ণ সেটিংস অফ থাকা। অনেকেই এই সেটিংসটির গুরুত্ব জানেন না, অথচ এটি একবার অন করলে, ফেসবুকের রিকমেন্ডেশন এলগরিদমে আপনার কনটেন্ট বেশি দর্শকের কাছে পৌঁছাবে, ফলে রিচ ও এনগেজমেন্ট দুটোই বাড়বে।

কিভাবে সেটিংসটি অন করবেন:

১️. প্রথমে আপনার ফেসবুক অ্যাপ খুলুন এবং প্রোফাইল পিকচারে ক্লিক করে নিজের প্রোফাইল খুলুন।
২️. স্ক্রল করে নিচে গিয়ে "About" সেকশনটি খুলুন।
৩️. সেখানে পাবেন Profile Transparency নামে একটি অপশন—তাতে ক্লিক করুন।
৪️. এরপর Go to Ad Library অপশনে যান।
৫️. নতুন পেজে নিচে System Status অপশন পাবেন, যেখানে সব রিপোর্ট "Green Tick" দেখাবে।
৬️. উপরে All এবং All Ads নামে দুটি অপশন থাকবে-তাদের মধ্যে থেকে আপনার দেশ সিলেক্ট করে "Apply" দিন।

এই সেটিংসটি অন করার ফলে, ফেসবুক আপনার কনটেন্ট সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে, যার মাধ্যমে রিচ এবং এনগেজমেন্ট বাড়বে।

বর্তমানে অনেক ফেসবুক ব্যবহারকারী Monetization এর জন্য waitlist বা invite-only পর্যায়ে আছেন। তবে, ফেসবুক জানিয়ে দিয়েছে যে, ডিসেম্বরের মধ্যে তারা আরও বেশি ক্রিয়েটরকে মনিটাইজেশন সুবিধা দেবে। তাই এখন থেকেই প্রোফাইল অপটিমাইজ করে, কনটেন্ট আপলোডে ধারাবাহিক থাকতে হবে।