পর্যটন

চীনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ ভিসা অফিস বন্ধ থাকবে ৮ দিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম

চীনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ ভিসা অফিস বন্ধ থাকবে ৮ দিন
ছবি: সংগৃহীত

ঢাকাস্থ চীনা দূতাবাসের ভিসা অফিস টানা আট দিন বন্ধ থাকবে। চীনের জাতীয় দিবসসহ অন্যান্য সরকারি ছুটির কারণে ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দূতাবাস। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ অক্টোবর (বুধবার) থেকে ভিসা অফিসের কার্যক্রম যথারীতি শুরু হবে। তবে নিয়মিত কর্মদিবসের অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর এবং ১০ অক্টোবর ভিসা অফিস খোলা থাকবে।

চীনের জাতীয় দিবস উপলক্ষে প্রতিবছরই দেশটিতে দীর্ঘ ছুটি পালিত হয়, যা 'গোল্ডেন উইক' নামে পরিচিত। এই সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ দূতাবাস ও ভিসা অফিসগুলোতে কার্যক্রম সীমিত থাকে। ফলে বাংলাদেশ থেকে চীনগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকদের এ সময় ভিসা প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে।