পর্যটন
১৯ দিন বন্ধ থাকবে ইন্দোনেশিয়ার ভিসা কার্যক্রম
ছবি: সংগৃহীত
প্রশাসনিক কারণ দেখিয়ে ইন্দোনেশিয়া দূতাবাস ঢাকা থেকে ভিসা গ্রহণ ও জমা দেওয়ার কার্যক্রম আগামী ১৯ দিনের জন্য সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।
বৃহস্পতিবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত কোনো ভিসা আবেদন জমা নেওয়া হবে না এবং চলমান প্রক্রিয়ার নতুন কোনো ভিসাও ইস্যু করা হবে না। তবে ১৪ ডিসেম্বরের আগে যারা আবেদন করেছেন, তারা পূর্বনির্ধারিত তারিখে পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করতে পারবেন।
দূতাবাস আরও জানায়, ৪ জানুয়ারি থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে ভিসা আবেদন গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়ার কার্যক্রম শুরু হবে।
পর্যটন নিয়ে আরও পড়ুন