ক্যাম্পাস

ঢাবিতে অবৈধ ব্যবসা ও মাদকসেবীদের পক্ষ নিলেন উমামা ফাতেমা!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পিএম

ঢাবিতে অবৈধ ব্যবসা ও মাদকসেবীদের পক্ষ নিলেন উমামা ফাতেমা!
উমামা ফাতেমা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবৈধ ব্যবসা ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের বিরোধিতা করে সমালোচনার মুখে পড়েছেন ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর উদ্যোগে সম্প্রতি ক্যাম্পাসে বহিরাগত, ভবঘুরে ও মাদকসেবীদের উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে। শিক্ষার্থীদের বড় অংশ এ উদ্যোগকে স্বাগত জানালেও, উমামা ফাতেমা এটিকে ‘জমিদারি মানসিকতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

তার মতে, এটি ফ্যাসিবাদের প্রকাশ এবং এ ধরনের কাজ রাষ্ট্রীয় সহযোগিতায়, মানবিক পদ্ধতিতে হওয়া উচিত। রবিবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। 

সেখানে একটি ভিডিও শেয়ার করে উমামা লেখেন, “ক্যাম্পাস থেকে ভবঘুরে বা উদ্বাস্তু সরানোর কাজ রাষ্ট্রীয় সহযোগিতায়, মানবিক পদ্ধতিতে হওয়া উচিত। রাস্তায় মানুষকে মারধর করে তো কোনো সমাধান হয় না; তারা জীবন-জীবিকার তাগিদে এমন আচরণে অভ্যস্ত।”

তিনি প্রশ্ন তোলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি শুধুই শিক্ষার্থীরাই নাগরিক মর্যাদা পাবে? অন্যদের কোনো নাগরিক অধিকার নেই? এ ধরনের জমিদারি মানসিকতাই তো আসলে ফ্যাসিবাদ।”

umama_fatema_Dhakaprokash.jpg
উমামা ফাতেমার ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত