অর্থনীতি
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, ভরি কত?
ছবি: সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে, যা এবার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায়।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে এ নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এবং দেশীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বৃদ্ধি পেয়েছে।
অর্থনীতি নিয়ে আরও পড়ুন