অর্থনীতি

গার্মেন্টস পরিচালক থেকে গভর্নর, কে এই মোস্তাকুর রহমান!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

গার্মেন্টস পরিচালক থেকে গভর্নর, কে এই মোস্তাকুর রহমান!
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনুসরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। চার বছর মেয়াদে তাকে নিয়োগ দেয়া হয়েছে।

মোস্তাকুর রহমানকে পেশায় একজন ব্যবসায়ী। তিনি হেরা স্যুয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা স্যুয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা। এছাড়াও সে নানা ব্যবসায়ী সংগঠনের সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে মো. মোস্তাকুর রহমান ১৯৯১ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (ICMAB) থেকে এফসিএমএ (FCMA) ডিগ্রি অর্জন করেন।

ব্যবসায়িক নেতৃত্বের পাশাপাশি আর্থিক নীতিমালায় তার বিশেষ জানাশোনা রয়েছে। তিনি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর (BGMEA) বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে গত বছরের জুলাই থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। যদিও তাকে বড় কোনো ব্যবসায়ী সংগঠনের সামনের সারিতে দেখা যায়নি, তবে পেশাজীবী হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় তার সক্রিয় পদচারণা রয়েছে।