অর্থনীতি

কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:৫৬ এএম

কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।

বৃহস্পতিবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।