অর্থনীতি

যমুনা সেতুতে একদিনে ৩ কোটি টাকার টোল আদায়


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

যমুনা সেতুতে একদিনে ৩ কোটি টাকার টোল আদায়
ছবি: ঢাকাপ্রকাশ

পবিত্র ঈদুল ফিতর-এর ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই পরিমাণ যানবাহন চলাচল করে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা।

অন্যদিকে ঢাকাগামী লেনে ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।

সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে থাকায় সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে মোটরসাইকেল বুথসহ মোট ১৮টি বুথ দিয়ে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।