অর্থনীতি

একলাফে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

একলাফে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
ছবি: সংগৃহীত

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৬১.৮৩ টাকা বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করে। যা কার্যকর হবে আজ সন্ধ্যা থেকে।

এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। পাশাপাশি ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।