পরিবেশ-জলবায়ু

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় তীব্র ঝড়ের আভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:২৩ এএম

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় তীব্র ঝড়ের আভাস
ছবি: সংগৃহীত

দেশের ১০টি জেলায় আজ সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামীকাল (১৮ জুন) সকাল ৯টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বা অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।