পরিবেশ-জলবায়ু
৭ জেলায় রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের সাত জেলার ওপর দিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এসব এলাকায়।
বুধবার (৩০ জুলাই) রাতে দেয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, রাত ১টা পর্যন্ত এই ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বা ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি।
এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।