পরিবেশ-জলবায়ু

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ এএম

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ দিনজুড়ে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, ফলে সারাদিন আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।

পূর্বাভাসে আরও জানানো হয়, উত্তর ও উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুম পরিবর্তনের এই সময়টায় সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে, তবে দিনের বেলা গরম কিছুটা ভ্যাপসা থাকবে।