পরিবেশ-জলবায়ু

সন্ধ্যার মধ্যে দেশের চার জেলায় ঝড়ের সতর্কতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০১:১১ পিএম

সন্ধ্যার মধ্যে দেশের চার জেলায় ঝড়ের সতর্কতা
ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার মধ্যে দেশের চার জেলায় ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এতে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিক থেকে এ ধরনের আবহাওয়া প্রবাহিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর স্থানীয় নদীবন্দরগুলোকে সতর্ক থাকার জন্য ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দিয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।