পরিবেশ-জলবায়ু
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পরে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
তবে শনিবার (৮ নভেম্বর) থেকে দেশের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ সময় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।