পরিবেশ-জলবায়ু

ঢাকা ও আশপাশে তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:১৬ এএম

ঢাকা ও আশপাশে তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া সার্বিকভাবে প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের বেলা তাপমাত্রা সাধারণত সামান্য হ্রাস পেতে পারে, যা রাজধানী ও আশপাশের এলাকায় শীতল অনুভূতি বাড়াবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি পরিবর্তনের কারণে নভেম্বর মাসে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে থাকে, এবং শুষ্ক আবহাওয়া শীতের আগমনী বার্তা হিসেবে দেখা দেয়।