পরিবেশ-জলবায়ু
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় যেমন থাকবে আবহাওয়া
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ থাকবে পরিষ্কার ও মেঘমুক্ত। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং বাতাস বইবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে।
এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।
আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের উত্তরাঞ্চলে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে, তবে ঢাকায় এখনও দিন ও রাতের তাপমাত্রার তারতম্য খুব বেশি নয়।