পরিবেশ-জলবায়ু
১৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এসব আবহমান অবস্থার প্রভাবে আগামী কয়েকদিন সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
১৫ নভেম্বরের পূর্বাভাসেও একই আবহাওয়া অবস্থা বজায় থাকবে বলে জানানো হয়েছে। সেদিনও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
১৬ নভেম্বরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১৭ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে।
১৮ নভেম্বরের পূর্বাভাসে জানানো হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। আকাশ আংশিক মেঘলা থেকে আবহাওয়া শুষ্কই থাকবে।
সামগ্রিকভাবে, ১৯ নভেম্বর সকাল পর্যন্ত সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। আসন্ন দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।