পরিবেশ-জলবায়ু

ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা, আকাশ থাকবে পরিষ্কার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম

ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা, আকাশ থাকবে পরিষ্কার
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, আজকের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে এবং আকাশ পরিষ্কার থাকতে পারে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—দুপুর ১টা পর্যন্ত আকাশ থাকবে নির্মল, বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে দিনের আবহাওয়া কিছুটা উষ্ণ অনুভূত হতে পারে।

বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। আবহাওয়ার এ পরিস্থিতি দিনের বেলায় কিছুটা পরিবর্তন হয়ে তাপমাত্রা তুলনামূলক বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।