পরিবেশ-জলবায়ু
ফের ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৬।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা জানান, এটি একটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে।
এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
পরিবেশ-জলবায়ু নিয়ে আরও পড়ুন